০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান রাকিবকে গোয়েন্দা পুলিশ (ডিবি) নিজেদের হেফাজতে নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে নিজেদের হেফাজতে নেন গোয়েন্দারা। এর আগে একইদিনই সকালে ক্যান্টনমেন্ট থানার ওসির পদ থেকে সরিয়ে দেওয়া হয় পুলিশের এই কর্মকর্তাকে।

ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নামপ্রকাশ না শর্তে বলেন, ‘রাকিবকে কিছু বিষয় জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নিয়েছে। এর বেশি তথ্য এখনো আমার হাতে নেই। বিস্তারিত আরও পরে জানানো যাবে।’

বিষয়টি জানতে ডিবিপ্রধান শফিকুর রহমানকে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

ওসি রাকিবুলের নামে প্রচারিত ওই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’

অডিওতে ওই ব্যক্তি আরও দাবি করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও তাকে কথা বলতে শোনা যায়।

অডিও’র কথোপথনের ঘটনায় তিন সদস্যের একটি কমিটি করেছে ডিএমপি। এরইমধ্যে কমিটি তাদের কাজ শুরু করেছে। কমিটি প্রত্যাহার হওয়া ওসি রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করবে; এজন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ওসি রাকিবুল হাসানকে গ্রেফতারের দাবিতে আইনি নোটিশ দিয়েছেন একজন আইনজীবী।

বৃহস্পতিবার ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর এ নোটিশ পাঠান।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির সত্যতা, উৎস, সম্পাদনা বা বিকৃতির সম্ভাবনা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি জানানো হয়। তদন্তে রাষ্ট্রদ্রোহের অপরাধের আইনগত উপাদান ও প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা এবং প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছে।

জানা গেছে, রাকিবুল হাসান রাকিব একসময় কুষ্টিয়ার ইবি থানা ও কুমারখালী থানায় কর্মরত ছিলেন। সেসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মিলে বিএনপিসহ বিরোধী দল দমনে ব্যাপক সক্রিয় ছিলেন। তাছাড়া আওয়ামী লীগের দলীয় বিভিন্ন অনুষ্ঠানে তাকে বেশ সরব দেখা যেত। তৎকালীন সময়ে ১৭মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আতশবাজি ফাটিয়ে কেক কাটতে দেখা গেছে।

৫ আগস্ট পরবর্তী সময়ে রাকিবুল হাসানকে প্রথম ডিএমপির ভাটারা থানায় ওসি পদে পদায়ন করা হয়। পরবর্তীতে তিনি গুলশান থানার ওসি হন। সর্বশেষ সেখান থেকে সরিয়ে তাকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানায় পদায়ন করা হয়।

18 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব

আপডেট সময় : ১২:৪৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬