১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, পাল্টা গুলিতে ডাকাত আহত

রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টাকালে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

জানা গেছে, ডাকাতির প্রস্তুতিকালে ডিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন। এ সময় পুলিশ পাল্টা ছুড়লে আহত হন তিনি।

গুলিবিদ্ধ ডাকাতের নাম– মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার বাকেরগঞ্জ এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বসবাস করেন।

বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে বাড্ডা থানার আফতাবনগর, ব্লক-এম, সেক্টর-৫-এর স্ট্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

ডিবি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন রাতে আফতাবনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একটি ডাকাতদল। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পাভেল নিজের পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। তখন ডিবি পুলিশ পাল্টা এক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।

পরে রাত ১০টার দিকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পাভেলের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

1 October 2026

Spread the love
ট্যাগ :

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯

ডিবিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, পাল্টা গুলিতে ডাকাত আহত

আপডেট সময় : ১২:০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬