০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির ৮ পুলিশ পরিদর্শককে বদলি, পল্লবী-রূপনগর থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনকে পল্লবী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি করা হয়েছে। পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) বদলি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি করা হয়েছে। রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) বদলি করা হয়েছে।

এ ছাড়া শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। গোয়েন্দা-ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানার পরিদর্শক তদন্ত হিসেবে বদলি করা হয়েছে।

আর যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

9 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পবিপ্রবি ছাত্রদল সভাপতির পদ স্থগিত

ডিএমপির ৮ পুলিশ পরিদর্শককে বদলি, পল্লবী-রূপনগর থানায় নতুন ওসি

আপডেট সময় : ০৬:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬