১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে ডিএমপির মতবিনিময় সভা, জনবান্ধব সেবার ওপর জোর

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

রবিবার (১৯ জুলাই) দুপুরে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার।

সভায় মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রমের সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধানের বিষয়গুলো তুলে ধরেন।

ডিএমপি কমিশনার কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে নগরবাসীকে আরও উন্নত ও মানসম্মত ট্রাফিক সেবা দিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় তিনি বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি গুরুতর সমস্যা। তাই নীরব এলাকায় স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে হবে।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

30 September 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে ডিএমপির মতবিনিময় সভা, জনবান্ধব সেবার ওপর জোর

আপডেট সময় : ০৮:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬