১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু, এখনো নিখোঁজ ৯

  • আপডেট সময় : ০৯:৪৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • 162

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের এক কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরও নয়জন এখনো নিখোঁজ রয়েছেন বলে শনিবার চায়না ডেইলি স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে শানসির চাংঝি প্রিফেকচারের ছিনইউয়ান কাউন্টির লিউশেনয়ু কয়লা খনিতে বিস্ফোরণটি ঘটে। তখন ভূগর্ভস্থ খনিটিতে মোট ২৪৭ জন শ্রমিক ছিল। শনিবার ভোর ৬টা পর্যন্ত ২০১ জনকে নিরাপদে উপরে তুলে নিয়ে আসা সম্ভব হয়। বাকিদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। দুর্ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী কোম্পানিটির দায়িত্বে থাকা কর্মকর্তাদের হেফাজতে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসায় সব ধরনের প্রচেষ্টা চালানোর এবং তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা বের করতে নিবিড় তদন্ত ও আইন অনুযায়ী কঠোর জবাবদিহিতার পদক্ষেপ নেওয়ার আদেশ দিয়েছেন।

3 November 2026

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু, এখনো নিখোঁজ ৯

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

টানবাজারে বন্ডের কেমিক্যাল কালোবাজারি: গুদাম সিলগালা, জব্দ ৮১.৬ টন

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু, এখনো নিখোঁজ ৯

আপডেট সময় : ০৯:৪৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬