০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে চাঁপাইনবাবগঞ্জ জেলাপ্রশাসন ও পৌরসভার উদ্যোগে ৭ নম্বর টিমের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া, তেলীপাড়া, জান্নাতপাড়া, ভবানীপুর, ফতেপুর, নামো শংকর বাটী উচ্চ বিদ্যালয় ও আশপাশের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম বিশেষ অভিযান-২০২৬’ শীর্ষক এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ এর প্রতিনিধি ফারুক হোসেন, সাংবাদিক প্রতিনিধি ফয়সাল আজম অপু ও জাকির হোসেন পিংকু, নামো শংকর বাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রেডক্রিসেন্ট সদস্যবৃন্দ, পৌরসভার টিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়; বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে।

এসময় বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরণ এবং মাইকে প্রচারের মাধ্যমে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

28 September 2026

জনপ্রিয়

বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার বিশেষ অভিযান

আপডেট সময় : ০৬:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬