০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন বুটের রোমাঞ্চকর লড়াই: মেসি না এমবাপ্পে কে পাচ্ছেন

  • আপডেট সময় : ১২:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 37

গোল্ডেন বুটের রোমাঞ্চকর লড়াই: মেসি না এমবাপ্পে কে পাচ্ছেন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আসর শুরু থেকেই মেতে উঠেছে গোল্ডেন বুটের এক টানটান উত্তেজনায়। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও হ্যারি কেইন—এই চার তারকার লড়াইয়ে ব্যবধান ছিল মাত্র দুই গোলের। তবে শনিবার মায়ামির নাটকীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে নরওয়ে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ায় রেস থেকে ছিটকে গেছেন ৭ গোল করা নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড। অন্যদিকে, নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে ইংল্যান্ডের জুড বেলিংহাম তাঁর গোলসংখ্যা নিয়ে গেছেন ছয়ে, যেখানে আগে থেকেই অবস্থান করছেন তাঁরই সতীর্থ হ্যারি কেইন। ইংল্যান্ডের এই দুই তারকা গোল্ডেন বুটের দৌড়ে কিছুটা পিছিয়ে থাকলেও, শীর্ষস্থান ধরে রেখে ফুটবলবিশ্বকে বুদ করে রেখেছেন দুই মহাতারকা—লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ওই ম্যাচে গোলের দেখা না পাওয়ায় বিশ্বকাপের মঞ্চে টানা নয় ম্যাচ পর গোলহীন থাকতে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। তা সত্ত্বেও গোলের দৌড়ে এখনো সর্বোচ্চ ৮টি গোল নিয়ে শীর্ষেই আছেন তিনি। আর সমান ৮টি গোল নিয়ে তাঁর ঠিক পাশেই অবস্থান করছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। চার বছর আগে কাতার বিশ্বকাপেও দুজনের গোলসংখ্যা ছিল সমান আট। সেবার ফাইনালে এমবাপ্পের হ্যাটট্রিক তাঁকে এক গোলের ব্যবধানে এগিয়ে দিয়ে গোল্ডেন বুট এনে দিয়েছিল, আর মেসির অধরা থেকে যায় এই ব্যক্তিগত পুরস্কারটি।

চলতি ২০২৬ বিশ্বকাপেও এই দুই তারকার গল্পে রয়েছে এক অদ্ভুত ও দারুণ মিল। দুজনই নকআউট পর্বে পেনাল্টি মিস করার পরও দ্রুতই গোল করে নিজেদের চেনা ছন্দে ফিরে পেয়েছেন। মেসি মিশরের বিপক্ষে পেনাল্টি মিস করার পর ৮৩তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান। অন্যদিকে মরক্কোর বিপক্ষে পেনাল্টি ব্যর্থ হওয়ার পরও দুর্দান্ত এক গোল করে নিজের অষ্টম গোল পূর্ণ করেন এমবাপ্পে। তবে গোল সংখ্যা সমান হলেও ফিফার টাইব্রেকিং নিয়ম অনুযায়ী সামান্য এগিয়ে থাকবেন এমবাপ্পে। নিয়ম অনুসারে গোল সংখ্যা সমান হলে অ্যাসিস্ট বা গোল করানোর সংখ্যা বিবেচনা করা হয়; যেখানে এই বিশ্বকাপে এমবাপ্পের অ্যাসিস্ট তিনটি এবং মেসির রয়েছে দুটি। ফলে টুর্নামেন্ট আজ শেষ হলে গোল্ডেন বুট যাবে ফরাসি তারকার দখলেই।

গোল্ডেন বুটের পাশাপাশি বিশ্বকাপের গোলের ইতিহাসেও চলছে এই দুই ফুটবলারের রাজকীয় লড়াই। ৩৯ বছর বয়সী মেসি এখন ২১ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, আর তাঁর চেয়ে মাত্র এক গোল পিছিয়ে ২০ গোল নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। ফলে তাদের প্রতিটি গোল একই সঙ্গে বদলে দিচ্ছে গোল্ডেন বুটের সমীকরণ এবং বিশ্বকাপের রেকর্ডবুক। চলতি আসরে মেসির বিশ্বকাপ গোলের যাত্রা এক নতুন উচ্চতায় উঠেছে; কাতার বিশ্বকাপে ৫টি গোল করার পর এবার তিনি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল এবং জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে একটি করে গোল করেছেন।

এখন ফুটবলপ্রেমীদের সামনে তৈরি হচ্ছে এক স্বপ্নের ফাইনালের সম্ভাবনা। সেমিফাইনালে ফ্রান্স মুখোমুখি হবে স্পেনের। আর আর্জেন্টিনা নিজেদের ম্যাচ জিতলে আগামী ১৯ জুলাই নিউইয়র্কের ফাইনালে আবারও মুখোমুখি হতে পারেন মেসি ও এমবাপ্পে। হালান্ড বিদায় নিয়েছেন, বেলিংহাম ও কেইন এখনো লড়াইয়ে টিকে আছেন। কিন্তু শেষ পর্যন্ত গোল্ডেন বুটের গল্প আবারও আবর্তিত হচ্ছে সেই দুই মহাতারকাকে ঘিরেই, যেখানে একজনের সামনে প্রথমবার অধরা গোল্ডেন বুট ছোঁয়ার স্বপ্ন, আর অন্যজনের সামনে রয়েছে ইতিহাসের পুনরাবৃত্তির সুযোগ।

30 September 2026

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গোল্ডেন বুটের রোমাঞ্চকর লড়াই: মেসি না এমবাপ্পে কে পাচ্ছেন

আপডেট সময় : ১২:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬