১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণ: টিউলিপ সিদ্দিকের মামলার অভিযোগ

  • আপডেট সময় : ০২:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • 56

গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণ: টিউলিপ সিদ্দিকের মামলার অভিযোগ গঠন শুনানি ১ সেপ্টেম্বর

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে মামলার আসামি মোশাররফের পক্ষে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে নতুন এই তারিখ নির্ধারণ করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, কোনো টাকা পরিশোধ না করেই ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজশে গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট (ফ্ল্যাট নং-বি/২০১, রোড নং-৭১) অবৈধভাবে দখল ও পরে রেজিস্ট্রি করার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল এই মামলাটি দায়ের করে দুদক। মামলায় টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফ ছাড়াও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামানকে আসামি করা হয়েছিল। তবে খসরুজ্জামান হাইকোর্টে রিট করলে আদালত তাঁর অংশের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন, যা পরবর্তীতে চেম্বার আদালতেও বহাল থাকে। এরপর গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় কেবল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

30 September 2026

গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণ: টিউলিপ সিদ্দিকের মামলার অভিযোগ

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণ: টিউলিপ সিদ্দিকের মামলার অভিযোগ

আপডেট সময় : ০২:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬