০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে এছাহাক হত্যার বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে হামলায় নিহত বৃদ্ধ মো. এছাহাক সরদার (৭৫) হত্যা মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কালকিনি পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামে নিহতের বাড়ির সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, উত্তর জনারদন্দী গ্রামের নশাই সরদারের ছেলে এছাহাক সরদারের সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলছিল। গত ২২ আগস্ট রাতে এছাহাক পাশের দোকান থেকে একা বাড়ি ফিরছিলেন। এ সময় পথে ওত পেতে থাকা ঝালু মোল্লার নেতৃত্বে তুহিন মোল্লা, পারভেজ মোল্লা, রবিউল মোল্লা, লিমন মোল্লাসহ কয়েকজন তার পথরোধ করেন। পরে তারা এছাহাক সরদারের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করেন এবং তার দুই পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ পরিবারের।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এছাহাককে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ সেপ্টেম্বর দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় হত্যা মামলা করা হয়। মামলার প্রধান আসামি তুহিন মোল্লাকে রাজধানী ঢাকা থেকে পলাতক অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার বাকি আসামিদের এখনও গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন আলাউদ্দিন সরদার, সাবেক কাউন্সিলর ইয়াসমিন খানম, ইসমাইল ও নিহতের মেয়ে মোছা. ফাহিমা বেগমসহ স্থানীয়রা।

বক্তারা বলেন, “এছাহাক সরদার হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি।”

অভিযোগের বিষয়ে জানতে ঝালু মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে এলাকায় বা ফোনে পাওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “এছাহাক হত্যা মামলার প্রধান আসামি তুহিন মোল্লাকে পলাতক অবস্থায় গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে।”

30 September 2026

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

কালকিনিতে এছাহাক হত্যার বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

আপডেট সময় : ১১:৩১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬