১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি সমাবেশে হামলা: দোষীদের কঠোর শাস্তি দাবি গোলাম পরওয়ারের

  • আপডেট সময় : ০৬:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 70

এনসিপি সমাবেশে হামলা: দোষীদের কঠোর শাস্তি দাবি গোলাম পরওয়ারের

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বর্বরোচিত ককটেল হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৭ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি এই হামলাকে কাপুরুষোচিত ও ন্যক্কারজনক আখ্যা দিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে হামলায় আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা ও তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, গত ৬ জুলাই (সোমবার) রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে চারজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এমন হামলা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন।

তিনি ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, সমাবেশের শুরুতে আকস্মিকভাবে বিদ্যুৎ চলে যাওয়া এবং ঠিক তার পরপরই মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো কোনো সাধারণ ঘটনা নয়। বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত এমন একটি গুরুত্বপূর্ণ সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা। বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনাটি ইঙ্গিত করে যে, এর সাথে প্রশাসনের সংশ্লিষ্টতা রয়েছে এবং প্রশাসনের যোগসাজশেই সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখিয়েছে বলে দেশবাসী মনে করে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও জোর দিয়ে বলেন, একটি সুস্থ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রধান শর্তই হলো ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সব রাজনৈতিক দলের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও খুনের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে যারা এ ধরনের ককটেল ও বোমাবাজির রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে, তাদের পরিণতি শুভ হয়নি বলেও তিনি স্মরণ করিয়ে দেন।

সবশেষে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে এই হামলার ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ চলে যাওয়ার রহস্য এবং এই হামলার নেপথ্যের কুশীলবদের অনতিবিলম্বে খুঁজে বের করতে হবে। প্রশাসনের সহায়তায় হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সাথে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

30 September 2026

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

এনসিপি সমাবেশে হামলা: দোষীদের কঠোর শাস্তি দাবি গোলাম পরওয়ারের

আপডেট সময় : ০৬:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬