০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উল্টো পথে চলছিল মন্ত্রীর গাড়ি, চালকের বিরুদ্ধে দুটি মামলা

রাজধানীর সার্কিট হাউস রোডে উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ঘটনায় গাড়িটির চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউস সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপি ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা।

ট্রাফিক বিভাগের ওই কর্মকর্তা বলেন, একজন মন্ত্রীর পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়ি সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয়।

তিনি বলেন, চালককে উল্টো পথে গাড়ি চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন বলে জানানো হয়। পরে গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ জানায়, গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগেও মামলা করা হয়েছে।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টো পথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের। ঘটনার সময় মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত গাড়িতে ছিলেন।

ট্রাফিক কর্মকর্তাদের দাবি, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলাচলের অভিযোগে মামলা করা হলো। তাঁদের ভাষায়, ঘটনাটি নজিরবিহীন। অতীতেও যানজট এড়ানো কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে এ ধরনের ঘটনায় মামলা হওয়ার ঘটনা এবারই প্রথম বলে জানিয়েছেন তাঁরা।

এদিকে মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার ঘটনায় মামলা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সচিবালয়ে এ নিয়ে ব্যাপক আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়।

30 September 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

উল্টো পথে চলছিল মন্ত্রীর গাড়ি, চালকের বিরুদ্ধে দুটি মামলা

আপডেট সময় : ০৫:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬