০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় ৯৬১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম- জাহাঙ্গীর আলম (৩৩)।

শনিবার সকালে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের ১৩ নং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

একইদিন দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের ১৩ নং রোড এলাকায় রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি পিকআপ গাড়িসহ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে মোট ৯৬১ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের ২ লাখ ৯০ হাজার টাকা এবং মিনি পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

30 September 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

উত্তরায় ৯৬১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬