০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), মতিঝিল বিভাগ।

সোমবার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সৌরভ ঘোষ (২৬) ও মো. মাসুদ রানা (৩৪)।

ডিবি-মতিঝিল বিভাগের তথ্যমতে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরা পূর্ব থানার ময়মনসিংহ-ঢাকাগামী সড়কের মানিক হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৩ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

30 September 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

উত্তরায় ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬