১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় এনা পরিবহনের ধাক্কায় গার্মেন্টকর্মী নিহত, ঘাতক বাস জব্দ হলেও চালক-হেলপার পলাতক

রাজধানীর উত্তরায় বাসের জন্য অপেক্ষারত অবস্থায় দূরপাল্লার বাসের ধাক্কায় মীর জালাল আহমেদ (৫০) নামের এক গার্মেন্টকর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তুরাগ থানাধীন ধউর এলাকার কালু মিয়া বাসস্ট্যান্ডে এই মর্মাণ্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা-সিলেট রুটে চলাচলকারী এনা পরিবহনের একটি হুন্দাই বাস (ঢাকা মেট্রো-ব, ১৫-০৩১০) বেপরোয়া গতিতে ধউর কালু মিয়া বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় সেখানে বাসের জন্য অপেক্ষারত গার্মেন্টকর্মী মীর জালাল আহমেদকে সজোরে ধাক্কা দেয়। বাসের সামনের গ্লাসের সাথে প্রচণ্ড আঘাতে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার বাসটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত মীর জালাল আহমেদের পরিবারের পক্ষ থেকে তার পুত্র আনিসুর রহমান বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর: ১২, তারিখ: ১৬/০৯/২০২৬)। মামলাটিতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে প্রাণহানির অভিযোগ আনা হয়েছে।
তুরাগ থানা পুলিশ জানায়, ঘাতক বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও পলাতক চালক বা হেলপারকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে দুর্ঘটনার পর তিন দিন পার হয়ে গেলেও এনা পরিবহন কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিহত মীর জালাল আহমেদের পরিবারের সাথে কোনো যোগাযোগ করেনি বা সমবেদনা জানায়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, বাসটি জব্দ থাকায় মালিকপক্ষের কাছ থেকে চালক ও হেলপারের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলছে। আসামিদের অবস্থান সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
1 October 2026

Spread the love

ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরায় এনা পরিবহনের ধাক্কায় গার্মেন্টকর্মী নিহত, ঘাতক বাস জব্দ হলেও চালক-হেলপার পলাতক

আপডেট সময় : ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬