০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগারগাঁওয়ে শুরু হাউজবোট মেলা, চলবে শনিবার পর্যন্ত

দেশের জলভিত্তিক পর্যটনের প্রসার এবং হাওর অঞ্চলের পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ হাউজবোট মেলা।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলে মেলার উদ্বোধন করা হয়। হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচওএবি) আয়োজিত এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করেই দেশের জলভিত্তিক পর্যটনের বিকাশ ঘটাতে হবে।

এইচওএবির সভাপতি আরাফাত হোসেন বলেন, জলভিত্তিক পর্যটনের প্রসারের পাশাপাশি হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা সৃষ্টি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি জানান, এবারের মেলায় ১২০টির বেশি হাউজবোট প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশবান্ধব হাউজবোট পর্যটনের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেকসহ দেশের বিভিন্ন জলাভূমিকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তাঁরা।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের পর্যটন শিল্পের বিকাশে সহায়ক হবে এবং হাওর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

1 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

আধুনিক আবাসিক ভবন পাচ্ছে ফায়ার সার্ভিস

আগারগাঁওয়ে শুরু হাউজবোট মেলা, চলবে শনিবার পর্যন্ত

আপডেট সময় : ০৬:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬