১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসীদের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে এসআরবি: নেয়ামুল হালিম

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের নাশকতা প্রতিরোধে এসআরবি-১ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. নেয়ামুল হালিম খান।

তিনি বলেছেন, সন্ত্রাসীরা যেন কোন ধরনের নাশকতা ও অনাকাক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং এই উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন উদযাপন নিশ্চিত করতে এসআরবি-১ সর্বোচ্চ সতর্ক।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব বলেন তিনি।

মো. নেয়ামুল হালিম খান বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা আবারো আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশী এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোন গুজব ছড়াতে না পারে এবং যেকোন ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য এসআরবির সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। এছাড়াও বিভিন্ন উগ্রবাদ, চরমপন্থি বা স্বার্থান্বেষী মহল এবং সন্ত্রাসীরা যেন কোন ধরনের নাশকতা ও অনাকাক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং এই উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন উদযাপন নিশ্চিত করতে এসআরবি-১ সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে। আমি পূজামন্ডপ পরিচালনা কমিটি ও সর্বসাধারণকে পূজাকালীন নিরাপত্তা নিশ্চিতকরণে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ বা অনাকাক্ষিত পরিস্থিতি পরিলক্ষিত হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ করছি। যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে এসআরবি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

এসআরবি-১ জানায়, সংস্থাটির দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট ৪১৮ টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজামন্ডপসমূহের ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় শ্রেণিবিন্যাস করে ৩ স্তরে, প্রথম স্তরে সাদা পোশাকে নিয়োজিত এসআরবি গোয়েন্দা সদস্য, দ্বিতীয় স্তরে মটরসাইকেল পেট্রোল ও তৃতীয় স্তরে পিকআপ টহল কার্যক্রমের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা বিন্যস্ত করা হয়েছে।

17 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সন্ত্রাসীদের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে এসআরবি: নেয়ামুল হালিম

আপডেট সময় : ০৯:৩৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬