০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামাপূজা আজ: শুভশক্তির জয়ে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব

  • আপডেট সময় : ০২:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • 20

শ্যামাপূজা আজ: শুভশক্তির জয়ে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা (কালীপূজা) আজ অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এ পূজা হয়ে থাকে। হিন্দু পুরাণ অনুযায়ী, দেবী কালী হলেন দুর্গারই একটি শক্তি এবং ‘কাল’ শব্দ থেকে এই নামের উৎপত্তি। শক্তির প্রতীক দেবী কালীর এ পূজার মূল উদ্দেশ্য হলো জগতের সকল অশুভ শক্তিকে হারিয়ে শুভশক্তির জয় সুনিশ্চিত করা।

পঞ্জিকার হিসাব অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়ে শেষ হবে পরদিন সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা ৫৮ মিনিটে। সনাতন বিশ্বাসমতে দেবী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী হওয়ায় বিভিন্ন শ্মশানে জাঁকজমকভাবে শ্মশান কালীপূজার আয়োজন করা হয়। সাধারণত গভীর রাতে বিশেষ আচার-অনুষ্ঠান ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এই উৎসব উপলক্ষে আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দিরসহ পোস্তগোলা মহাশ্মশান, শাঁখারীবাজার, তাঁতীবাজার ও বাংলাবাজারের বিভিন্ন মণ্ডপে শ্মশান এবং শ্যামাপূজার বিশেষ আয়োজন রয়েছে।

8 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

চোরাচালানে নতুন প্রবণতা ই-সিগারেট–ভেপ: শাহজালালে কাস্টমস গোয়েন্দার অভিযানে ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য আটক

শ্যামাপূজা আজ: শুভশক্তির জয়ে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব

আপডেট সময় : ০২:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬