০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়েছে।

গত ৬ ও ৭ নভেম্বর পরিচালিত এসব অভিযানে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা। আজ রোববার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে মো. আল আমিন শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।

তল্লাশিতে ওই যাত্রীর ব্যাগেজ থেকে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। পরে এসব পণ্য জব্দ করা হয়।

অধিদপ্তরের সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই যাত্রীর পাসপোর্টে গত ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার এন্ট্রি রয়েছে। একই বছরে পুনরায় ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবার স্বর্ণালংকার আটক করা হয়েছে।

এনবিআর জানায়, পৃথক অভিযানে ৭ নভেম্বর কাতার থেকে ঢাকায় আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে এনবিআর আরও জানিয়েছে, যাত্রী ব্যাগেজে ই-সিগারেট বা ভেপ বহনের ঘটনা চোরাচালানের নতুন প্রবণতা হিসেবে দেখা হচ্ছে। রাজস্ব সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

8 November 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৪

শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ

আপডেট সময় : ০২:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬