০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে যাত্রীর পায়ুপথে মিলল ‘স্বর্ণের ডিম’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা পেস্টগুলোর ওজন ১ কেজি ২৯০ গ্রাম। কাস্টমসের হিসাবে, এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউস জানায়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল তাদের প্রিভেন্টিভ টিম। একপর্যায়ে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি থেকে নামা এক যাত্রী ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় এলে তাকে সন্দেহ হয়। পরে ওই যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথে সাদা কসটেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো ৩টি ডিম্বাকৃতির পেস্ট আকারের স্বর্ণ পাওয়া যায়।

কাস্টমস জানায়, প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম করে। তিনটির মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম এবং এগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা করার কার্যক্রম চলছে।

9 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পবিপ্রবি ছাত্রদল সভাপতির পদ স্থগিত

শাহজালালে যাত্রীর পায়ুপথে মিলল ‘স্বর্ণের ডিম’

আপডেট সময় : ০৫:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬