০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহারাজপুরে ককটেল বিস্ফোরণে আহত ২, উদ্ধার ১১টি তাজা ককটেল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সকালে মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখটোলা-পিয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সুমেল (৩২) এবং রামচন্দ্রপুরহাট গোটিপাড়া এলাকার এলামের ছেলে আব্দুল হামিদ (১৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, ককটেল বিস্ফোরণে একজনের হাতের একাংশ বিচ্ছিন্ন হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহারাজপুরের কবিরাজপাড়া ও শেখটোলা এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। সাম্প্রতিক সময়ে এ বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।

শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং পরে অভিযান চালিয়ে ১১টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

5 October 2026

Spread the love
জনপ্রিয়

কালকিনিতে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পটের বাড়িতে অগ্নিসংযোগ!

মহারাজপুরে ককটেল বিস্ফোরণে আহত ২, উদ্ধার ১১টি তাজা ককটেল

আপডেট সময় : ০১:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬