১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে চুরির মামলায় দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে চুরির মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের হেফাজত থেকে এক জোড়া স্বর্ণের বালা, একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর দুপুর আনুমানিক ১২টার দিকে মো. রফিকুল ইসলাম রাকিবের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ৮ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়। মামলাটির নম্বর ১৩। এতে দণ্ডবিধির ৪৫৪ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডোমপাড়ার মৃত লক্ষী ডোমের ছেলে ভীম ডোম (১৮) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুর মাঝপাড়ার শফিকুল ইসলামের ছেলে মো. শাহ জামাল (৪০)।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে এক জোড়া স্বর্ণের বালা, একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

11 October 2026

Spread the love
জনপ্রিয়

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে চুরির মামলায় দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার

আপডেট সময় : ০২:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬