গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ‘দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর হারবাল সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে প্রাথমিক অবস্থায় আগুন লাগার সঠিক কারণ এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
17 October 2026






















