১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ-নিকলী সড়ক সংস্কারে সাবেক এমপির প্রশংসনীয় পদক্ষেপ

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কিশোরগঞ্জ-নিকলী আঞ্চলিক সড়কের ক্ষতিগ্রস্ত অংশ ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে মেরামত করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগিতায় সড়কটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশে এ মেরামতকাজ পরিচালনা করা হয়। শনিবার (৮ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় সড়ক সংস্কারের কাজ সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে পুলেরঘাট থেকে গচিহাটা হয়ে নিকলী পর্যন্ত সড়কের প্রায় পাঁচ কিলোমিটার অংশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটির বড় বড় গর্ত ও ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় মেরামত সামগ্রী ফেলে তা সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।

পুলেরঘাট থেকে গচিহাটা হয়ে নিকলী পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও বড় বড় গর্তে পরিণত হয়ে পড়েছিল। এর ফলে যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটার পাশাপাশি যাত্রী, চালক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছিলেন এবং দুর্ঘটনার ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছিল। মেরামতকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয় চালকেরা। স্থানটিতে উপস্থিত থেকে কাজ পরিদর্শন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার, অধ্যাপক আবু ইউসুফ সানহু, বনগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী এবং হান্নান ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।

সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলে মোহাম্মদ সাব্বির জামান জানান, পুলেরঘাট থেকে নিকলী পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কটি এলাকার সাধারণ মানুষ ও পর্যটকদের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটির বেহাল দশা সাবেক এমপি সাহেবের নজরে এলে তিনি নিজস্ব অর্থায়নে এবং জামায়াতে ইসলামীর সহযোগিতায় এই সংস্কারের পদক্ষেপ নেন। ইতিমধ্যে প্রথম পর্যায়ে চিহ্নিত আট থেকে নয়টি বড় ক্ষতিগ্রস্ত অংশের প্রায় সবগুলোর কাজ শেষ হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যে মানুষের উপকার করা, সড়কটি চলাচলের উপযোগী রাখা এবং দুর্ঘটনার ঝুঁকি কমানোই এই সামাজিক উদ্যোগের প্রধান লক্ষ্য।

16 September 2026

জনপ্রিয়

হৃদরোগ হাসপাতালে দুই মোবাইল চোর আটক

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

কিশোরগঞ্জ-নিকলী সড়ক সংস্কারে সাবেক এমপির প্রশংসনীয় পদক্ষেপ

আপডেট সময় : ০১:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬