০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরার পাহাড়ায় এবারের এইচএসসি

  • আপডেট সময় : ০৬:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 49

সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরার পাহাড়ায় এবারের এইচএসসি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ঘিরে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এবার দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যা ঢাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং সেল সরাসরি পর্যবেক্ষণ করবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বুধবার (১ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, দেশের যেকোনো প্রান্তের কেন্দ্রের পরিস্থিতি এই সেলের মাধ্যমে তদারকি করা সম্ভব হবে। এছাড়া পরীক্ষাকেন্দ্রে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে ‘বডি-ওর্ন’ (শরীরে পরিহিত) ক্যামেরা থাকবে।

এবারের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা বোর্ডে ৯২ লাখ ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে এবার ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি; মোট ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। সারা দেশের মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট ৭৭টি বিষয়ের পরীক্ষা ২১ দিনের মধ্যে সম্পন্ন করা হবে এবং যে দিনগুলোতে পরীক্ষা থাকবে না, সে দিনগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম বা ক্লাস যথারীতি চালু থাকবে।

15 September 2026

জনপ্রিয়

ঢাকা স্টক এক্সচেঞ্জের এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরার পাহাড়ায় এবারের এইচএসসি

আপডেট সময় : ০৬:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬