০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে: নিহত ২, আহত অন্তত ৪০

  • আপডেট সময় : ০১:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • 18

সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে: নিহত ২, আহত সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে: নিহত ২, আহত অন্তত ৪০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের ডোবায় পড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে কেরানিহাট রেললাইনের কাছে ঘটে যাওয়া এ ভয়াবহ দুর্ঘটনায় দুই যাত্রী নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন সোহানা (৪৫) ও মোহাম্মদ ইসরাফিল (৫৮)। জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ‘তিসা’ পরিবহনের বাসটি (কুমিল্লা-ব-১১-০০৬০) শিক্ষা সফরের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিল।

ঘটনার পরপরই দোহাজারী হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সাতকানিয়া থানা পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের দ্রুত উদ্ধার করে কেরানিহাটের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, প্রাথমিক তথ্যানুযায়ী দুজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

8 November 2026

সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে: নিহত ২, আহত অন্তত ৪০

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে অর্ধশতাধিক দর্শকের মোবাইল চুরি, আটক ১

সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে: নিহত ২, আহত অন্তত ৪০

আপডেট সময় : ০১:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬