০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ, সোহরাওয়ার্দী হাসপাতালে ৩ দালাল আটক

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের সদস্যরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের ৬৩৭ নম্বর ওয়ার্ডের সামনে রোগীদের রক্তের নমুনা সংগ্রহের সময় তাদের আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা মামুন-অর-রশিদের নেতৃত্বে হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রোগীদের রক্তের নমুনা সংগ্রহের সময় তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হাসপাতালের বৈধ কর্মকর্তা বা কর্মচারী নন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা অসহায় রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন। একই সঙ্গে হাসপাতালের বাইরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগও রয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন—আবু বক্কর সিদ্দিক (৪৮), মোছা. মাহমুদা খাতুন (৪০) ও মোছা. মনিকা (৩০)।

অভিযানে নেতৃত্ব দেওয়া শেরেবাংলা নগর থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা মামুন-অর-রশিদকে সহযোগিতা করেন পিসি মো. সাদেক হোসেন বাচ্চু ও এপিসি মো. শফিকুল ইসলাম।

আনসার কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের সার্বিক নিরাপত্তা ও রোগীদের স্বার্থ রক্ষায় আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনসেবামূলক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা, রোগী ও সেবাপ্রার্থীদের স্বার্থ রক্ষা এবং অনিয়ম প্রতিরোধে আনসার সদস্যদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

18 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ, সোহরাওয়ার্দী হাসপাতালে ৩ দালাল আটক

আপডেট সময় : ০১:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬