০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের; শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ওসি, এসআই ও দুই এএসআই

  • আপডেট সময় : ০১:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • 25

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের; শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ওসি, এসআই ও দুই এএসআই

রাজশাহী রেঞ্জের আট জেলার মধ্যে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাগত দক্ষতায় আবারও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সামগ্রিক মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে জেলাটি। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন জেলা পুলিশের চার কর্মকর্তা।
রাজশাহী রেঞ্জের আওতাধীন আট জেলার ৭১টি থানার মধ্যে অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ।
এ ছাড়া মামলার রহস্য উদ্ঘাটনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. বেল্লাল হোসেন। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন জেলা গোয়েন্দা শাখার এএসআই (নিরস্ত্র) মো. শাহিদ আখতার। গ্রেফতারি পরোয়ানা তামিলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন শিবগঞ্জ থানার এএসআই (নিরস্ত্র) মো. আকতার হোসেন।
এ উপলক্ষে আয়োজিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তারা রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছ থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন।
জেলা পুলিশের এ ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে অর্জিত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আরও নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, এ অর্জন শুধু জেলা পুলিশের একার নয়; এটি চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনবান্ধব মানুষেরও সম্মিলিত সাফল্য। জনগণের সহযোগিতা ও পুলিশের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
জেলা পুলিশের এ অর্জনকে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে আরও গতিশীলতা সৃষ্টির ইতিবাচক স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
9 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

বেনাপোলে ৫ কোটি টাকার কনটেইনার স্ক্যানার অচল: আমদানি ও নিরাপত্তায় বাড়ছে উদ্বেগ

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের; শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ওসি, এসআই ও দুই এএসআই

আপডেট সময় : ০১:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬