০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার তিন

রাজধানীর যাত্রাবাড়ী গোলচত্বর এলাকায় বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- আলিফ (২৬), রবিউল (১৯) ও রাকিব (২১)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, শনিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি টিম ওয়ারী ও মতিঝিল বিভাগ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে টিমটি যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী গোলচত্বর ফ্লাইওভারের নিচের এলাকায় অবস্থান নেয়। এসময় বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

28 September 2026

বাসে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার তিন

ট্যাগ :
জনপ্রিয়

পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

বাসে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার তিন

আপডেট সময় : ১১:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬