০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগ বিআরটিএতে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্যের কারাদণ্ড

রাজধানীর তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে বিআরটিএ তুরাগ, ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আনসার সদস্যদের তৎপরতায় দালাল চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন গাড়ির নতুন রেজিস্ট্রেশন, ফিটনেস ও মালিকানা বদলের কাগজপত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ধানমন্ডির জিগাতলার মো. রাকিব আজিজ (৪০), বাড্ডার মো. কামরুল হাসান (২২) এবং ভোলার মো. শাহিন (৩৩)।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিব আজিজ ও মো. কামরুল হাসানকে দুই মাস করে এবং মো. শাহিনকে এক মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অভিযানে পিসি মো. অপু সারোয়ার, আনসার সদস্য ইদ্রিস আলী ও আনসার সদস্য জুয়েল রানা দায়িত্ব পালন করেন।

বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের অপতৎপরতা রোধে এ ধরনের অভিযান জনসেবা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জননিরাপত্তা ও সেবাপ্রত্যাশীদের স্বার্থে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারাদেশে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

30 September 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

তুরাগ বিআরটিএতে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্যের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬