০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ৫ ককটেল বিস্ফোরণ: আটক ৩ জনের পরিচয় প্রকাশ

  • আপডেট সময় : ০১:৪৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • 20

ঢাবিতে ৫ ককটেল বিস্ফোরণ: আটক ৩ জনের পরিচয় প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় জানিয়েছে পুলিশ। আটকরা হলেন নাটোরের গুরুদাসপুরের রেজাউল করিম (৪২), রাজশাহীর পুঠিয়ার সোহেল রানা (৩৩) ও গোপালগঞ্জের কোটালীপাড়ার নাজমুস সাদ (৩৩)।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৬টা ৫০ মিনিটের মধ্যে ঢাবির নীলক্ষেত, সিনেট ভবনের সামনে, শাহবাগ মোড় এবং টিএসসি এলাকায় দুটিসহ মোট পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে পালানোর সময় উপস্থিত জনতা দুজনকে আটক করে এবং জগন্নাথ হল এলাকা থেকে অপর একজনকে আটক করা হয়।

ঘটনায় কেউ গুরুতর আহত হননি জানিয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এ ঘটনাকে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের কর্মকাণ্ড আখ্যা দিয়ে তা প্রতিহতের ঘোষণা দেন। শাহবাগ থানায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

9 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

বেনাপোলে ৫ কোটি টাকার কনটেইনার স্ক্যানার অচল: আমদানি ও নিরাপত্তায় বাড়ছে উদ্বেগ

ঢাবিতে ৫ ককটেল বিস্ফোরণ: আটক ৩ জনের পরিচয় প্রকাশ

আপডেট সময় : ০১:৪৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬