০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার নামাজের সময় মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • 93

জুমার নামাজের সময় মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চর চাকলা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

স্থানীয় আব্দুল হালিম হাম্মাদ জানান, শুক্রবার হওয়ায় দুপুরে গ্রামের অধিকাংশ মানুষ জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। এ সুযোগে শিশুরা কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেননি।

স্থানীয় বাসিন্দারা জানান, চর চাকলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নদীটি স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষা মৌসুমে পদ্মার পানি প্রবেশ করলে নদীটি পানিতে ভরে যায়। বছরের অন্যান্য সময়ে নদীতে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশ ও আশপাশের জমিতে কৃষিকাজ করা হয়।

সম্প্রতি টানা বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে মরা পাগলা নদীতে পানি বেড়ে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু ওই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানির গভীরে চলে গিয়ে ডুবে যায়।

পরে পরিবারের সদস্যরা শিশুদের খোঁজ করতে গিয়ে তাদের নদীতে ডুবে যাওয়ার বিষয়টি জানতে পারেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।

একসঙ্গে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। একসঙ্গে পাঁচটি নিষ্পাপ প্রাণের এমন করুণ মৃত্যুতে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

3 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

টানবাজারে বন্ডের কেমিক্যাল কালোবাজারি: গুদাম সিলগালা, জব্দ ৮১.৬ টন

জুমার নামাজের সময় মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬