০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুর্মিটোলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল হামলা, কনস্টেবল আহত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অজ্ঞাত দুষ্কৃতিকারীরা। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ০৭:৩০ মিনিটে বনানী থেকে কুড়িল বিশ্বরোডগামী লেনে এই হামলার ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর “জয় বাংলা” স্লোগান দিতে দিতে কুড়িল বিশ্বরোডের দিকে অগ্রসর হচ্ছিল। উক্ত মোটরসাইকেল বহরটি আর্মি গলফ ক্লাব সংলগ্ন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে, বহরের মধ্য থেকে অজ্ঞাত ব্যক্তিরা সেখানে কর্তব্যরত ক্যান্টনমেন্ট থানার ‘গলফ ক্লাব ৮৩’ মোবাইল ডিউটির গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে।

ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুলিশের টহল গাড়ির চালক কনস্টেবল (নম্বর-১২৫৯৯) মো. এনামুল বাম চোখে আঘাত পান। ঘটনার পরপরই সহকর্মীরা আহত চালককে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরবর্তীতে সেখানে চিকিৎসকের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর দুর্ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের সনাক্তকরণ ও গ্রেফতারের জন্য পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে চিরুনি অভিযান পরিচালনা সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

5 November 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

৬ষ্ঠ গোলন্দাজ পুনর্মিলনী ২০২৬: আর্টিলারি রেজিমেন্টের বাৎসরিক সম্মেলন ও সুবর্ণজয়ন্তী সম্পন্ন: আধুনিক প্রযুক্তির ব্যবহারে সেনাপ্রধানের তাগিদ

কুর্মিটোলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল হামলা, কনস্টেবল আহত

আপডেট সময় : ০২:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬