০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখবে গুগল

  • আপডেট সময় : ১২:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 17

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখবে গুগল

যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে ক্লাসরুমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের বিষয়ে স্কুলগুলোর বিতর্কের মুখে এবং সমালোচনার জেরে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণির (কে-১২) শিক্ষার্থীদের অ্যাকাউন্টগুলোর জন্য জেমিনি ও এআই সার্চের মতো টুলগুলো ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে গুগল। মঙ্গলবার প্রকাশিত একটি ব্লগ পোস্টে জানানো হয়, স্কুল কর্তৃপক্ষ নিজ দায়িত্বে অনুমতি বা চালু না করা পর্যন্ত শিক্ষার্থীরা এসব সুবিধা পাবে না। প্রথমে যুক্তরাষ্ট্রে এবং পরবর্তীতে বিশ্বব্যাপী এটি কার্যকর করা হবে।

এই সিদ্ধান্তের ফলে স্কুলগুলো এআই সুবিধা বাদ দিয়ে শুধু গুগল সার্চ ব্যবহারের সুযোগ দিতে পারবে না, কারণ সার্চ ইঞ্জিনের ভেতরেই এআই ফিচারগুলো যুক্ত রয়েছে। কোনো স্কুল এআই নিষিদ্ধ করলে শিক্ষার্থীরা গুগল সার্চও ব্যবহার করতে পারবে না। ইতিপূর্বে গত আগস্টে গুগল সব বয়সের শিক্ষার্থীদের জন্য ক্লাসরুমে জেমিনি উন্মুক্ত করেছিল এবং তা স্বয়ংক্রিয়ভাবে চালু ছিল।

এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানীসহ বিভিন্ন মহল শিশুদের শিক্ষাব্যবস্থায় করপোরেট প্রতিষ্ঠানের এআই জোর করে চাপিয়ে দেওয়ার সমালোচনা করে। এছাড়া সেনেটর রিচার্ড ব্লুমেনথাল ও জোশ হৌলি স্কুল ডিভাইসে এআই ফিচার ডিফল্টভাবে চালুর বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে গুগলের দাবি, এই পদক্ষেপ স্কুলগুলোকে আরও বেশি নিয়ন্ত্রণ ও পছন্দ করার সুযোগ করে দেবে। নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের মতো স্কুল ডিস্ট্রিক্টগুলো গুগলের এই ঘোষণা ও এর প্রভাব খতিয়ে দেখছে।

5 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখবে গুগল

আপডেট সময় : ১২:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬