০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি পার্কিং বিতর্কে গুলি, গ্রেফতার ২

ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে পথচারীদের লক্ষ্য করে এলোপাতারি গুলির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি)।

এসআরবি বলছে, ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় মহাসড়কে ফরিদপুরের ভাংগা এক্সপ্রেসওয়ের পাশে থামালে গাড়ী পার্কিং নিয়ে অজ্ঞাতনামা স্থানীয়দের সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে গাড়ীতে অবস্থানরত হামিদুল গাজী উত্তেজিত হয়ে পথচারীদেরকে ভয়ভীতি দেখাতে এলোপাতারি গুলি চালায়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা র‍্যাব-১ কার্যালয়ে আয়োজিত প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর অভিযোগে মানব পাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে এসব বলেন এসআরবি-১ অধিনায়ক লেঃ কর্নেল মো. নেয়ামুল হালিম খান।

গ্রেফতারকৃত আসামিরা হলো- গুলিবর্ষণকারী মো. হামিদুল গাজী (৪২) ও গাড়ীতে থাকা নারী আরোহী ফাতেমা ইসলাম এনি (২৬)।

মো. নেয়ামুল হালিম খান বলেন, গত (১৭ আগস্ট) রাতে আসামি হামিদুল গাজী তার কথিত বান্ধবী ফাতেমা ইসলাম এনিকে নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে একটি খয়েরী মেরুন রংয়ের প্রাইভেটকারে রওনা দেন। মহাসড়কে ফরিদপুরের ভাংগা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে গোপালগঞ্জে যাওয়ার পথে পান খাওয়ার উদ্দেশ্যে এক্সপ্রেসওয়ের পাশে থামালে গাড়ী পার্কিং নিয়ে অজ্ঞাতনামা স্থানীয় ব্যক্তিদের সাথে তর্কবিতর্ক হয়।

তিনি বলেন, এক পর্যায়ে গাড়ীতে অবস্থানরত হামিদুল গাজী উত্তেজিত হয়ে পথচারীদেরকে ভয়ভীতি দেখাতে প্রাইভেটকারের ভেতরে থাকা অবৈধ অস্ত্র দিয়ে ২ রাউন্ড গুলিবর্ষন করে এবং তাৎক্ষণিকভাবে দ্রুত গতিতে গোপালগঞ্জের দিকে চলে যায়। এ ভাংগা থানায় একটি মামলা হয় বলেও জানান তিনি।

এসআরবি-১ অধিনায়ক বলেন, এই ঘটনায় প্রাথমিক সত্যতা যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গুলিবর্ষণকারী চালক এবং নারী আরোহী ডিএমপির বনানী থানা এলাকার ইম্পেরিয়াল সুইস গার্ডেন হোটেলে অবস্থান করছে। পরে গতকাল (১৫ সেপ্টেম্বর) গভির রাতে ইম্পেরিয়াল সুইস গার্ডেন হোটেলে অভিযান চালিয়ে গুলিবর্ষণকারী মো. হামিদুল গাজী (৪২) ও গাড়ীতে থাকা নারী আরোহী ফাতেমা ইসলাম এনি (২৬)’কে র‍্যাব গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের ব্যাবহৃত গাড়িটি একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এছারাও যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছিল তা উদ্ধারের কাজ চলমান রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে উদ্ধারকৃত গাড়ী ও আসামিদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

17 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি পার্কিং বিতর্কে গুলি, গ্রেফতার ২

আপডেট সময় : ০৩:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬