রাজধানীর কাকরাইলস্থ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকাস্থ পটুয়াখালীর দুমকী উপজেলা নাগরিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান জনাব শামীমুজ্জামান ফিরোজ। আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা এলাকার সার্বিক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর আলোকপাত করেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
5 November 2026






















