০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অডিটের নামে প্রতারণা: করদাতাদের সতর্ক করল এনবিআর

  • আপডেট সময় : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • 86

অডিটের নামে প্রতারণা: করদাতাদের সতর্ক করল এনবিআর

কর নথি (ফাইল) অডিটে পড়েছে এমন ভুয়া তথ্য দিয়ে এক শ্রেণির প্রতারক চক্র করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চক্রটি অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করে অর্থ দাবি করছে। রোববার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এই প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয় যে, কর নথি অডিট-সংক্রান্ত বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর কিংবা অননুমোদিত কোনো মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো করদাতার ফাইল অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই তা জানানো হয়। এ ছাড়া কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তির ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ গ্রহণের কোনো এখতিয়ার নেই।

এনবিআর করদাতাদের পরামর্শ দিয়েছে যে, অডিটের নামে কোনো সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে বিষয়টির সত্যতা যাচাই করতে হবে। পাশাপাশি, কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বরটি সংরক্ষণ করার অনুরোধ করা হয়েছে। করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এনবিআর বদ্ধপরিকর উল্লেখ করে সংস্থাটি কোনো অবস্থাতেই প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

30 September 2026

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

অডিটের নামে প্রতারণা: করদাতাদের সতর্ক করল এনবিআর

আপডেট সময় : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬