১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাচল ৩০০ ফিটে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট এলাকায় অবৈধভাবে স্থাপিত একটি বিলবোর্ড উচ্ছেদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নীলা মার্কেট এলাকায় স্থাপিত একটি বিলবোর্ড কেটে অপসারণ করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) থেকে দুই প্লাটুন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

অভিযানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ গুলশান ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদ মো. সবুজ হাসানসহ সংস্থাটির একটি দল অভিযানে অংশ নেয়।

28 September 2026

পূর্বাচল ৩০০ ফিটে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

ট্যাগ :
জনপ্রিয়

পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

পূর্বাচল ৩০০ ফিটে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

আপডেট সময় : ১০:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬