১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট ও ৭০০ কেজি মাছসহ আটক ১৭

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা ১৭ জেলেকে আটক করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, শনিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশনের একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানকালে দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটের সন্ধান পেয়ে সেটি জব্দ করা হয়।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল ও প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৭ জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ডের ভাষ্য, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

26 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

‘কমিউনিটি ব্যাংকের লক্ষ্য শুধু মুনাফা হওয়া উচিত নয়’

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট ও ৭০০ কেজি মাছসহ আটক ১৭

আপডেট সময় : ০৯:৩৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬