০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম আদালতের নথি চুরি: রাজধানীতে অভিযুক্ত গ্রেফতার

চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরির ঘটনায় তদন্তে পাওয়া এক আসামিকে রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। গ্রেফতারকৃত আসামির নাম–মো. রাশেদুল হাসান (৪০)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেমরার মুসলিম নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-১০ এর সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সন্ধ্যায় এসআরবি-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবি-১০ জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে দুই ব্যক্তি চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা চতুর্থ আদালতে গিয়ে নিজেদের হাইকোর্ট বিভাগের পিএ (ব্যক্তিগত সহকারী) পরিচয় দেন। তারা একটি মামলার রায়সংক্রান্ত তথ্য জানতে চান এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীদের কাছে ওই মামলার নথি খোঁজ করেন।

একপর্যায়ে তারা আদালতের স্টেনোগ্রাফার মো. আলী হোসেনের কক্ষে গিয়ে সংশ্লিষ্ট মামলার নথি দেখতে চান। স্টেনোগ্রাফার নথিটি বের করে দেখানোর পর সেটি যথাস্থানে রেখে প্রাকৃতিক প্রয়োজনে কক্ষের বাইরে যান। এই সুযোগে ওই দুই ব্যক্তি নথিটি নিয়ে চলে যান বলে জানায় এসআরবি।

পরে নথিটি খুঁজে না পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানান স্টেনোগ্রাফার। এরপর আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এসআরবি-১০ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করেন। পরে তাকে গ্রেফতারের জন্য অধিযাচনপত্র পাঠানো হলে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান শুরু করে এসআরবি-১০।

এরই ধারাবাহিকতায় শনিবার ডেমরার মুসলিম নগর এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল হাসানকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

26 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

ডিসি হারুন:জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

চট্টগ্রাম আদালতের নথি চুরি: রাজধানীতে অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬