০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের আঙিনা নিজেই পরিষ্কার রাখি’—রানিহাটী ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযানে চেয়ারম্যানসহ স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুর হাট, কৃষ্ণগোবিন্দপুর, ম্যালকারপাড়া, ব্যাহারাপাড়া, কুথনীপাড়াসহ বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যপি ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি অংশ নেন রানিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. রহমত আলী। এ সময় বাজার ও সড়কের পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

সম্প্রতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আফজাল রাজনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। সেই উদ্যোগকে উৎসাহিত করে এবং এর ধারাবাহিকতায় রানিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইউনিয়ন পরিষদ সচিব মো. তোহিদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ আলী, মহিলা ইউপি সদস্য মোসাঃ জুলেখা খাতুন (১,২,৩), মোসাঃ রেবেকা খাতুন (৪,৫,৬)
সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. রহমত আলী বলেন, “পরিচ্ছন্নতা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। আমরা যদি নিজের বাড়ি, দোকান, রাস্তার পাশ ও আশপাশের জায়গাগুলো নিজেরাই নিয়মিত পরিষ্কার রাখি, তাহলে খুব সহজেই একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি বলেন, “শুধু পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক নাগরিককে নিজের জায়গা থেকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে। মানুষের মধ্যে এই দায়িত্ববোধ তৈরি হলে আমাদের রানিহাটী ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।”

চেয়ারম্যান আরও বলেন, “আজকের এই অভিযান শুধু ময়লা পরিষ্কারের কর্মসূচি নয়, এটি মানুষের মধ্যে সচেতনতা তৈরিরও একটি উদ্যোগ। আমরা চাই, পরিচ্ছন্নতার এই অভ্যাস যেন প্রতিদিনের জীবনের অংশ হয়ে যায়। ইউনিয়নের প্রতিটি মানুষ এগিয়ে এলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন রানিহাটী গড়ে তোলা কঠিন হবে না।”

স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো গেলে বাজার, সড়ক ও জনবসতিপূর্ণ এলাকাগুলো আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

26 September 2026

জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ অনেকে আটক

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

নিজের আঙিনা নিজেই পরিষ্কার রাখি’—রানিহাটী ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযানে চেয়ারম্যানসহ স্থানীয়রা

আপডেট সময় : ০৩:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬