রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে শাহজাহানপুর থানার মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। পরে সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
18 September 2026






















