০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমাটিয়ায় আ.লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক, ধস্তাধস্তিতে আহত

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশের একটি ইনসিডেন্ট রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

খন্দকার আজিজুল হক আরজু পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত জনাব আলী খন্দকার। তিনি ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

5 November 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬

লালমাটিয়ায় আ.লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক, ধস্তাধস্তিতে আহত

আপডেট সময় : ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬