০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে চীনা ভিসা

  • আপডেট সময় : ০১:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 56

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে চীনা ভিসা

বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য চীনের ১৪০তম ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান্টন ফেয়ার) অংশগ্রহণের ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজুতে তিন ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনসাইট প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহীদের জন্য এই বিশেষ ভিসা সুবিধা দেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা আবেদনের জন্য শুধুমাত্র ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্রটিই একমাত্র বাধ্যতামূলক নথি হিসেবে জমা দিতে হবে। তবে প্রক্রিয়াটি আরও সুগম করতে আবেদনকারীরা চাইলে অতিরিক্ত সহায়ক নথি হিসেবে পূর্বের ভিসা, ভ্রমণ রেকর্ড এবং কোম্পানির গ্যারান্টি লেটার অনলাইনে জমা দিতে পারেন।

ভিসা প্রক্রিয়াকরণে যেন কোনো জটিলতা বা বিলম্ব না ঘটে, সেজন্য সম্পূর্ণ ও সঠিক তথ্য দিয়ে নিজস্ব আবেদন ফর্ম পূরণের পরামর্শ দিয়েছে দূতাবাস। অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন বাতিল হতে পারে। পাশাপাশি ভুয়া বা পরিবর্তিত আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য অথবা জাল নথি জমা দিলে ভিসা প্রত্যাখ্যানসহ ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভিসা দেওয়ার জন্য বিশেষ অনুমোদন দেওয়া হয়নি উল্লেখ করে ‘নিশ্চিত ভিসা’ বা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতারণামূলক দাবি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। আবেদন সংক্রান্ত তথ্য বা অভিযোগের জন্য সরাসরি ঢাকায় চীনা ভিসা আবেদন সেবা কেন্দ্র বা নির্ধারিত ই-মেইলে যোগাযোগের সুবিধা রাখা হয়েছে।

অভিযোগ বা মতামত জানাতে আবেদনকারীরা যোগাযোগ করতে পারবেন-

ই-মেইল
chinaemb_bd@mfa.gov.cn
dhaka@csm.mfa.gov.cn

এ ছাড়া ঢাকায় চীনা ভিসা আবেদন সেবা কেন্দ্রের হটলাইন: (0088-02) 226603261 (কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।

1 October 2026

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে চীনা ভিসা

Spread the love
জনপ্রিয়

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে চীনা ভিসা

আপডেট সময় : ০১:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬