০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: উত্তপ্ত সড়ক, এইচএসসি পরীক্ষার্থীদের বোর্ড ঘেরাও

  • আপডেট সময় : ০৫:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 44

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: উত্তপ্ত সড়ক, এইচএসসি পরীক্ষার্থীদের বোর্ড ঘেরাও

শিক্ষামন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে এসে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বোর্ডের গেট ভাঙচুরের চেষ্টা করেন এবং গেট খুলে ভেতরে প্রবেশ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রায় ঘণ্টাব্যাপী এই ঘেরাও কর্মসূচি চলাকালে দুপুরের দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেন। পরবর্তীতে বোর্ড চেয়ারম্যানের অনুরোধে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।

শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি শেষে বিকেল ৩টার দিকে পরীক্ষার্থীরা একটি মিছিল নিয়ে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হন। সেখানে তারা সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করলে সাহেববাজার-কুমারপাড়া সড়কে সব ধরনের যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। পরবর্তীতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

15 September 2026

জনপ্রিয়

ঢাকা স্টক এক্সচেঞ্জের এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: উত্তপ্ত সড়ক, এইচএসসি পরীক্ষার্থীদের বোর্ড ঘেরাও

আপডেট সময় : ০৫:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬