০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫০০ শতাধিক বন্যার্তের মুখে হাসি ফোটালো বিজিবি

  • আপডেট সময় : ০৮:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 36

ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫০০ শতাধিক বন্যার্তের মুখে হাসি ফোটালো বিজিবি

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা-পরবর্তী মানবিক সংকট মোকাবিলায় এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে এলাকার পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। মানবিক এই চিকিৎসা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২৮ বর্ডার গার্ড বিজিবি’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি’র এই জরুরি চিকিৎসাসেবা ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিলেট বিজিবি’র ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নাজমুল আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনকালে ২৮ বর্ডার গার্ড বিজিবি’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান দমনের মতো মূল দায়িত্ব পালনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের যেকোনো জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে এবং তাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। বিজিবি’র এমন মানবিক ও জনকল্যাণমুখী উদ্যোগ স্থানীয় অসহায় মানুষের মাঝে ব্যাপক স্বস্তি ও প্রশংসা কুড়িয়েছে।

14 September 2026

জনপ্রিয়

ডিএমপিতে টানা ছয় মাস শ্রেষ্ঠ ডিসি মোস্তাক সরকার

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫০০ শতাধিক বন্যার্তের মুখে হাসি ফোটালো বিজিবি

আপডেট সময় : ০৮:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬