১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি ক্রয় জোরদারে নতুন কমিটি, দায়িত্বে আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০১:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 56

সরকারি ক্রয় জোরদারে নতুন কমিটি, দায়িত্বে আইনমন্ত্রী

সরকারি ক্রয় কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ, স্বচ্ছ ও অর্থবহ করে তোলার লক্ষ্যে বিশেষ কমিটি পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। গত রবিবার (৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, এই কমিটি মূলত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে। একই সাথে পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫-এর আওতাভুক্ত অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অংশসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। এসব কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নসহ অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করবে এই কমিটি।

নবনির্বাচিত এই উচ্চপর্যায়ের কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, উপদেষ্টা ও শীর্ষ আমলা। কমিটির অন্য সদস্যরা হলেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; জনপ্রশাসন মন্ত্রণালয় উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ; নৌপরিবহন এবং সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি; অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ। সরকারি ক্রয়ে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

1 October 2026

Spread the love

মৌলভীবাজার আলোচিত কলেজ ছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড

সরকারি ক্রয় জোরদারে নতুন কমিটি, দায়িত্বে আইনমন্ত্রী

আপডেট সময় : ০১:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬