০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : ০১:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • 20

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় শুরু হওয়া এ সম্মেলনে তিনি ১১ ও ১২ নভেম্বর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেবেন। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদসহ একটি ছোট প্রতিনিধিদল তাঁর সাথে থাকছেন। সফর শেষে ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, বাংলাদেশ এবারের সম্মেলনে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণে উন্নত বিশ্বের কাছে সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার দাবি জানাবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা, প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা এবং ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষা নিশ্চিত করাই বাংলাদেশের মূল অগ্রাধিকার। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলা এ সম্মেলনে বৈশ্বিক বিদ্যুতায়ন বৃদ্ধি, মিথেন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু তহবিল বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

9 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

বেনাপোলে ৫ কোটি টাকার কনটেইনার স্ক্যানার অচল: আমদানি ও নিরাপত্তায় বাড়ছে উদ্বেগ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০১:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬