০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেমসের গানে ‘বঙ্গবন্ধু’: রাজনৈতিক সহনশীলতার প্রশংসায় ছাত্রদল সভাপতি

  • আপডেট সময় : ০১:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • 25

জেমসের গানে ‘বঙ্গবন্ধু’: রাজনৈতিক সহনশীলতার প্রশংসায় ছাত্রদল সভাপতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’-তে নগরবাউল জেমস তাঁর ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করেন। গানটিতে বঙ্গবন্ধুর নাম ও শহীদ জিয়ার স্বপ্নের উল্লেখ থাকায় বিএনপি সরকারের সময় আয়োজিত এমন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনা শুরু হয়।

রোববার ঢাবির টিএসসি মিলনায়তনে কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত এক আলোচনাসভায় এ প্রসঙ্গে কথা বলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, বিগত ১৫ বছর ছাত্রলীগ সংগীতশিল্পী জেমসকে এই গানটি গাওয়ার সময় শহীদ জিয়াউর রহমানের অংশটি বাদ দিতে বাধ্য করত। তবে এবার তারা জেমসের গান থেকে শেখ মুজিবের অংশটি বাদ দেওয়ার কোনো চাপ দেননি, কারণ বিএনপি চায় সবাই যার যার প্রাপ্য সম্মানটুকু পাক।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

9 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

বেনাপোলে ৫ কোটি টাকার কনটেইনার স্ক্যানার অচল: আমদানি ও নিরাপত্তায় বাড়ছে উদ্বেগ

জেমসের গানে ‘বঙ্গবন্ধু’: রাজনৈতিক সহনশীলতার প্রশংসায় ছাত্রদল সভাপতি

আপডেট সময় : ০১:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬