রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগ বিভাগে ৬১ জন, ওয়ারী বিভাগে ৬৭ জন, মতিঝিল বিভাগে ৬০ জন, তেজগাঁও বিভাগে ৭৭ জন, মিরপুর বিভাগে ১৪৯ জন, গুলশান বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৪৯ জন ও গোয়েন্দা বিভাগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪৬৪২পিস ইয়াবা, ৪টি বিলাসবহুল গাড়ি, ১টি প্রাইভেট কার, ১টি অটোরিক্সা, ৪টি মোবাইল ও নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।






















