০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ফারুক আহমেদ।

রবিবার (৮ নভেম্বর) সকালে এসআরবি মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। পরে এসআরবি সদরদপ্তরে শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে স্বাগত দরবারে অংশ নেন। দরবারে এসআরবির সব সদস্যকে জনকল্যাণে আন্তরিকতা, পেশাদারত্ব ও জবাবদিহির সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন নবনিযুক্ত মহাপরিচালক। একই সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি আদর্শ ও রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন ফারুক আহমেদ।

এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশ থেকে বদলি করে ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয় সরকার। তিনি সদ্য সাবেক মহাপরিচালক আহসান হাবীব পলাশের স্থলাভিষিক্ত হন।

কে এই ফারুক আহমেদ

ফারুক আহমেদের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পুলিশ বাহিনীতে একজন সৎ, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে।

প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া ভারত, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়ে আন্তর্জাতিক মানের পুলিশিং সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত ছিলেন ফারুক আহমেদ। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের মধ্যে তিনি পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) দায়িত্ব পালন করেন। সেখানে তিনি প্রশাসনিক কাজে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন। পরে তাকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে বদলি করে সরকার। সেখানেও প্রশাসনিক ও পরিচালনাগত কার্যক্রমে নিজের দক্ষতার প্রমাণ দেন এই কর্মকর্তা।

এছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফারুক আহমেদসহ পুলিশের পাঁচ ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করে।এরপর গত জুলাই মাসের প্রথম সপ্তাহে তাকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এবার এসআরবির মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।

8 November 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলা: ৬ আসামির বিচার শুরু

এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

আপডেট সময় : ০২:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬